আপনার জীবনের সফলতা. - NTS Daily Science

Wednesday, August 14, 2019

আপনার জীবনের সফলতা.

আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই প্রশ্নের উত্তরে অনেকের উত্তর নেগেটিভ হয়। কারণ কোন কাজ করতে গিয়ে ব্যার্থতার সন্মুক্ষিণ হয়েছে।একবারে সফলতা পায়নি।



আমাদের সমস্যাই এইখানে আমরা একবারেই সব পেতে চাই।যা অনেক সময় কিছু কাজে পাওয়া সম্ভব না। তাও আমরা একবারে সেই সফলতা পেতে চাই। একবারে কোন কাজ না হলে বা কাজটি ফেইল হলে ব্যাছ ওইখান থেকেই শুরু। এবং মন্তব্য আমাকে দিয়ে এ কাজ আর সম্ভব না।


আচ্ছা ভেবে দেখুন তো আপনার জীবনের প্রথম সফলতা কি ছিল। আপনার কি মনে আছে। অনেকই হয়তো বলবে জীবনে কোন সফলতাই নেই। কিন্তু আপনার ধারণাটা ভুল। মনে আছে আপনার আপনি যখন লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রাণুর মধ্যে দৌড় এ জিতেছিলেন। এটাই হলো আপনার জীবনের প্রথম সফলতা। যে কথা আপনার নিজেরও মনে নাই।


জীবনের প্রথম ধাপেই তো আপনি সফল। সফলতা নিয়েই তো এই দুনিয়ায় আগমন করেছেন। আপনার প্রথম সফলতায় আপনার পাশে তখন কে ছিল? অবশ্যই আল্লাহ্‌। আর কেউতো ছিল না। আর দুনিয়ারর সফলতায় তাহলে আপনার আর কার প্রয়োজন? আল্লাহ্‌ তো আছেন। আপনি হতাশ না হয়ে জীবনের প্রথম সফলতার মতো ধৈর্য ধরে চেষ্টা করে যান,অবশ্যই আল্লাহ্‌ আপনাকে সফলতা দান করবেনই।


তাহলে হতাশ হয়ে কি লাভ। এককাজে একবারে সফলতা না আসা এটা অস্বাভাবিক কিছুই না। এটা স্বাভাবিক ব্যাপার। তাই বলে সে কাজ আর নিজের পক্ষে সম্ভব না, এমন কথা বলা অবশ্যই বোকামি। তাই সময় নষ্ট না করে ধৈর্য ধরে চেষ্টা ও আল্লাহ্‌ তায়ালার ইবাদাত এর মাধ্যমে কাজটি করেন। ইনশাআল্লাহ। আল্লাহ সেই কাজে সফলতা দিবেন।

1 comment: