আসসালামু আলাইকুম, কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনি কি
জানেন আপনার পুরা শরীরের যাবতীয় কার্যকলাপ কিভাবে সংগঠিত হয়। শরীরের
যেকোন জায়গায় কিছুর প্রয়োজন হলে আপনি কিভাবে বুঝতে পারেন। একটু চিন্তা
করে দেখুন।
আপনকে অর্থাৎ আপনার পুরো শরীরের কন্ট্রোলার হলো আপনার ব্রেইন। আপনার বা আপনার শরীরের যখন কোন কিছুর প্রয়োজন হয়। তখন ব্রেইন আপনাকে সিগনাল দেয় এবং আপনি সেই কাজটি করেন।
ব্রেইনের গঠনঃ-
প্রাপ্তবয়স্ক লোকের ব্রেইনের আয়তন প্রায় ১৫০০ ঘন সেন্টিমিটার, গড় ওজন প্রায় ১.৩৬ কেজি,এবং ব্রেইনে প্রায় ১০ বিলিয়ন (এক হাজার কোটি) নিউরণ থাকে।
ব্রেইন যেভাবে কাজ করেঃ-
সেরিব্রামঃ-ব্রেইনের একটি গুরুত্বপূর্ণ অংশের নাম সেরিব্রাম। সেরিব্রাম দুই প্রকার - ১.ডান সেরিব্রাম ২.বাম সেরিব্রাম। ডান সেরিব্রাম আপনার পুরো দেহের বাম পাশকে এবং বাম সেরিব্রাম আপনার শরীরের ডান পাশকে কন্ট্রোল করে। এছাড়াও। সংবেদী অঙ্গ থেকে আসা অনুভুতি গ্রহণ ও বিশ্লেষণ করে।চিন্তা,বুদ্ধি,ইচ্ছাশক্তি,উদ্ভাবনী শক্তি,কথা বলার শক্তি ও দেহের কার্যকালাপ কন্ট্রোল করে।
থ্যালামাসঃ-এটি ও একটি অংশ । চাপ,স্পর্শ,যন্ত্রণা,আবেগের কেন্দ্র ও অভ্যন্তরীণ অঙ্গের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। মানুষের ব্যক্তিত্ত ও সামাজিক আচরণে প্রকাশ ঘটায়।ঘুমন্ত ব্যক্তিকে হঠাৎ তোলা ও পরিবেশ সম্পর্কে সর্তক করে।
হাইপোথ্যালামাসঃ-এটি ও একটি অংশ।ক্ষুধা,পিপাসা,ঘাম,ঘুম,রাগ,পীড়ন,ভালোবাসা,ঘৃণা ইত্যাদির অন্য কাজ করে।
সেরেবেলকমঃ-এটি ও একটি অংশ। ঐচ্ছিক চলাফেরাকে নিয়ন্ত্রণ করে।চলাফেরার দিক নিয়ন্ত্রণ করে।দেহের ভারসাম্য ও দেহভঙ্গি বজায় রাখে।
মেডুলা অবলংগটাঃ-এটি ও একটি অংশ।হৃদস্পন্দন,শ্বসন,কাশি,বমন,মল মূএত্যাগ,রক্তচাপ,ইত্যাদি নিয়ন্ত্রক হিসেবে কাজ করে
পনসঃ-এটি ও একটি অংশ।স্বাভাবিক শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রন করে।
তাহলে একটু চিন্তা করে দেখুন, আমাদের প্রতিপালক,আমাদের রব আল্লাহ আমাদের কত সুন্দর করে বানিয়েছেন,আর আজ আমরাই দুনিয়ায় এসে আল্লাহকে ভুলে গিয়েছি। যা খুবই দুঃখজনক।

No comments:
Post a Comment