ধুমপান করাই কি সব সমস্যার সমাধান? - NTS Daily Science

Wednesday, August 14, 2019

ধুমপান করাই কি সব সমস্যার সমাধান?

আসসালামু আলাইকুম। কেমন আছেন।আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এখন ধুমপান একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। সবাই হালকাভাবে এই বিষয়টিকে নিলেও এর ক্ষতি মরাত্নক।



সবাই মনে করে সাধারণ একটা ছোট জিনিস,আগুন লাগিয়ে শুধু ধোয়া উড়িয়ে দেয়া, এটা তেমন কিছু না,সত্যি কি তাই? শুধু কি এতটুকুই? আপনার কাছে শুধু এইটুকুই মনে হতে পারে। কিন্তু আসল ঘটনাতো পুরোই উল্টা।


যেটা আপনার শরীরে প্রবেশের পড়ে ঘটে। যা আপনি বুঝতেও পারেন না।যা আপনার শরীরকে আস্তে আস্তে ধ্বংস করে দিচ্ছে আপনার অজান্তে। সাধারণ মানুষের ফুসফুস,আর একজন ধুমপান জনিত মানুষের ফুসফুসের মধ্যে আকাশ পাতাল তফাৎ।


মানুষ নাকি টেনশন ফ্রি বা দুঃশ্চিন্তা, বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য ধুমপান করে, আরে ভাই এই টেনশন,দুঃশ্চিন্তা এমনিতেই তো আপনার শরীরের ক্ষতি করছে,তার উপরে আপনি আবার ধুমপান করে নিজের আরো বেশি বেশি ক্ষতি করছেন।


এতই আপনার টেনশন,এতই আপনার দুঃখ,এতই আপনার দুঃশ্চিন্তা,এতই আপনার বিপদ, তাহলে নামাযে দাড়ান। আল্লাহ শরণাপন্ন হন। কারণ আল্লাহ ছাড়া এসব থেকে মুক্তি দেওয়ার কেউ নাই। তিনি চাইলেই কেবল এসব থেকে মুক্তি পাবেন। আর একাজ না করে উল্টো আরো আমরাই আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হই। তাহলে এগুলো থেকে কেমনে মুক্তি পাওয়া সম্ভব,আপনি ভেবে দেখুন।

1 comment: