আপনার যোগ্যতা কতটুকু - NTS Daily Science

Friday, August 23, 2019

আপনার যোগ্যতা কতটুকু

আপনার যোগ্যতা কতটুকু।



আসসালামু আলাইকুম। কেমন আছেন। আশা করি ভালো। আপনার নিজের যোগ্যতা কতটুকু আপনি নিজেও জানেন না। আপনার যোগ্যতা সব কাজেই আছে।

কোন কাজের যোগ্য হতে হতে হলে আপনাকে আগে সেই কাজের যোগ্যতা অর্জন করতে হবে। আমাদের সমস্যা আমরা কোন কাজ করার আগেই আগে নিজেকে সেই কাজের জন্য যোগ্য না করে সেই কাজ করার চেষ্টা করি। তখনই সেই কাজে সফল না হলেই সবাই বলে যোগ্যতা নেই। যা স্বাভাবিক।

আসলেই আপনি নিজেকে প্রশ্ন করুন তো আপনি কি সেই কাজের যোগ্য ছিলেন? অবশ্যই না। আপনি সব কাজের জন্যই যোগ্য। শুধু সেই সব কাজের যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে।মানুষতো বলবেই অনেক কথা। তাতে কি যায় আসে বলুক। আপনার যোগ্যতা সব কাজের জন্যই আছে, শুধু আপনাকে সেই কাজের জন্য নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে।

মনে রাখবেন আজ যত মানুষ বিখ্যাত, তারা কিভাবে বিখ্যাত তা একবার ভাবুন। তারা যে কারনে বা যে কাজের জন্য আজ বিখ্যাত সেই কাজে একসময় তারাও যোগ্য ছিল না। তাই বলে তারা সেই কাজ ছেড়ে দেয় নি। সেই কাজে যোগ্যতা অর্জন করেছে যে কারনে আজ তারা বিখ্যাত।


এসবের পিছনে বড় কারণ হলো অভ্যাস। আপনাকে আপনার অভ্যাস বদলাতে হবে। এবং যে কাজের যোগ্যতা অর্জন করতে চান সেই কাজের নতুন অভ্যাস গড়ে তুলতে হবে। মনে রাখবেন কোন কাজই আপনার জন্য কঠিন না।আমরা সেই কাজটিকে কঠিন ভাবে ভাবি।


তখনই মনে হয় আমার একাজের নাই যোগ্যতা। মনে রাখবেন আপনাকে দিয়ে সব কাজ করাই সম্ভব।এই রকম মনোভাব নিয়ে কাজ করুন। তখন সেই কাজই আপনাকে যোগ্য করে তুলবে।

No comments:

Post a Comment