ওপেন হার্ট সার্জারি যেসব কারণে করা হয় - NTS Daily Science

Friday, August 9, 2019

ওপেন হার্ট সার্জারি যেসব কারণে করা হয়

২য় পর্বে আপনাকে স্বাগতম।


যেসব কারণে ওপেন হার্ট সার্জারি করা হয়ঃ-

১. জন্মগত ত্রুটিরকারণে যদি  হৃদপিন্ডে কোন সমস্যা থাকে তাহলে সেক্ষেএে হৃদপিন্ড সারাতে ওপেন হার্ট সার্জারি করা হয়।

২.হৃদপিন্ডে রক্ত সরবরাহকারী কোন ক্ষতিগ্রস্ত ধমনীর পরিবর্তে শরীরের অন্য জায়গা থেকে ধমনীর অংশ এনে হৃদপিন্ডে স্থাপন করে নতুন রক্তবাহীকা সৃষ্টি করতে ওপেন হার্ট সার্জারি করা হয়।

৩.হৃদপিন্ড কোন কারণে অকেজো বা বিকল হয়ে গেলে এর বদলে কোন দাতা হৃদপিন্ডের মাধ্যমে প্রতিস্থাপনে ওপেন হার্ট সার্জারি করার প্রয়োজন হয়।

৪.হৃদপিন্ডে কপাটিকা সঠিকভাবে কাজ করতে না পারলে হৃদপিন্ডে রক্ত যাতায়াত নিয়ন্ত্রনহীন হয়ে পড়ে,তখন কপাটিকা গঠন করতে বা প্রতিস্থাপন করতে ওপেন হার্ট সার্জারি করা হয়।

৫.হৃদপিন্ডের কার্যক্রম বা হৃদস্পন্দন সঠিক রাখতে হলে অনেক সময় কোন যন্ত্রপাতি বসাতে হলে ওপেন হার্ট সার্জারি করা হয়।

৬.হৃদপিন্ডে অনিয়মিত বৈদ্যুতিক সংকেতের ফলে বিশৃঙ্খল স্পন্দন সঠিক ভাবে পরিচালনা করতে ওপেন হার্ট সার্জারি করা হয়।

ইত্যাদি এরকম আরো কিছু কারণে ওপেন হার্ট সার্জারি করা হয়।

৩য় পার্টে ওপেন হার্ট সার্জারি কিভাবে করা হয় তা উল্লেখ করা হলো।

1 comment: